ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে দূর-পাল্লার মিসাইল সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স

ইউক্রেনকে দূর-পাল্লার মিসাইল সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স। গত ৪ই জুন রুশ সেনাদের বিরুদ্ধে কাউন্টার অফেন্সিভ শুরু করেছে ইউক্রেন। তবে রাশিয়ার প্রতিরোধে মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের এই প্রচেষ্টা। এতে গতি আনতেই এবার দূর-পাল্লার মিসাইল পাঠাবে ফ্রান্স। এর আগে ইউক্রেনের অবস্থা বিবেচনায় নিয়ে নিষিদ্ধ ‘ক্লাস্টার বোমা’ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই বিতর্ক শেষ হতে না হতেই ফ্রান্সের এই মিসাইল পাঠানোর ঘোষণা এলো।

আরটি জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের চলমান কাউন্টার-অফেন্সিভকে বেগমান করতে ফ্রান্স দেশটিকে দূর-পাল্লার মিসাইল দেবে। এছাড়া ইউক্রেনে অন্য ধরণের অস্ত্রের সরবরাহও বৃদ্ধি করা হবে। তারা যাতে রাশিয়ার আরও গভীরে হামলা চালাতে পারে, সেই সক্ষমতা অর্জনের জন্যে সব অস্ত্র প্রয়োজন। এর আগে গত মে মাসে বৃটেন প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে দূর-পাল্লার মিসাইল পাঠানোর ঘোষণা দেয়।

গত সপ্তাহে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা গণমাধ্যমকে জানান যে, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

ইউক্রেনের গোলা, মিসাইল এবং আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে এসব সামরিক সহায়তা ব্যবহার করা হবে। এই কূটনীতিক বলেন, ফ্রান্স ইউক্রেনের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করছে।

Tag :

Update Time : ১২:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩