ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

একদিনে সর্বোচ্চ করোনা টিকাগ্রহণ, এযাবৎ মোট টিকা প্রদান ১১,৩২,৭১১জনের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৬৮ Time View

সারাদেশে একদিনে করোনাভাইরাস টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৬৭৮ জন। এখন পর্যন্ত টিকাগ্রহীতার হিসাব অনুযায়ী একদিনে এটিই সর্বোচ্চ। এদিকে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। এর মধ্যে পুরুষ সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন ও তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন নারী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেল ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২ হাজার ৭৩৩ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৪৫৫, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৭৪৪, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৬০ জন, রংপুর বিভাগে ২১ হাজার ৬১৮ জন, খুলনা বিভাগে ২৭ হাজার ৭১০ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩১ এবং সিলেট বিভাগে ১৬ হাজার ২২৭ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আগামী মার্চ মাসে কোভ্যাক্স থেকে ৫০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা পাওয়া যাবে। ওই সময় দেশে টিকা মজুদ থাকবে এক কোটি ডোজ। টিকা নিয়ে কোন সমস্যা হবে না। টিকার জন্য নিবন্ধনে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল পর্যন্ত ১৮ লাখ ৬০ হাজার ১২৬ জন নিবন্ধন করেছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

একদিনে সর্বোচ্চ করোনা টিকাগ্রহণ, এযাবৎ মোট টিকা প্রদান ১১,৩২,৭১১জনের

Update Time : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১