ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের হাজারি বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুমিরটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে শত শত মানুষ ঘাট এলাকায় ভিড় করেন। একই সঙ্গে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরেজমিনে জানা যায়, স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) পদ্মা নদীতে হাজারি বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে তারা কুমিরটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।

জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি কুমির দেখতে পেয়েছি । ওই দুটি আকারে আরও বড় ছিল বলে তারা জানান। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

স্বপন বেপারী বলেন, বড়শিতে আটকা পড়ার পর দ্রুত কুমিরটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়।

চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন বলেন, খবর পাওয়ার পর ওসির নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাটপাড়ে অবস্থান নেয়, যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, বিষয়টি জানার পর বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল।দুপুরে তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে গেছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

Update Time : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬