ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে ইরাকে সুইডিশ রাষ্ট্রদূত বহিষ্কার

সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছে ইরাক। বুধবার দিবাগত রাত একটার দিকে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় রাজধানী বাগদাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে। দিনের আরও পরে ইরাকে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, বাগদাদে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, ইরাকের মাটিতে সুইডিশ টেলিয়োগাযোগ কোম্পানি এরিকসনের ওয়ার্কিং পারমিট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে ওই দূতাবাসের বাইরে ইরাকের পতাকা হাতে বিক্ষোভ করেন জনতা। শিয়া নেতা মুকতাদা আল সদরের ডাকে রাস্তায় নেমে আসেন এসব মানুষ। বৃহস্পতিবার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে দ্বিতীয়বার একই ঘটনা ঘটানোর পরিকল্পনা নেয় এর আগে পবিত্র কোরআনে অগ্নিসংযোগকারী ইরাকি।

স্থানীয় প্রশাসন তাকে অনুমোদন দিয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন মিডিয়ায়। সুইডেন থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি স্টকহোমে পবিত্র কোরআন অবমাননা করেছে। এর ক্ষতি করেছে।
তবে আগুন দেয়নি। বাগদাদে সুইডিশ দূতাবাসের একেবারেই কাছে ফিনল্যান্ডের দূতাবাস। ফিনল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম ওয়াইএলই’কে রাষ্ট্রদূত মাত্তি লাসিলা বলেছেন, বুধবারই সুইডেন ও ফিনল্যান্ডের দূতাবাস থেকে স্টাফদের সরিয়ে নেয়া হয়েছিল। ফলে তারা সবাই নিরাপদে আছেন। তিনি দূতাবাসে এই হামলার নিন্দা জানান। নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, দূতাবাসে হামলা গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেছেন, গণতন্ত্রে প্রতিবাদের স্বাধীনতা একটি অত্যাবশ্যকীয় অংশ। কিন্তু বুধবার দিবাগত রাতে যা ঘটেছে তা বেআইনি ও সহিংসতা। বিদেশি মিশনগুলো সহিংসতার টার্গেট হওয়া উচিত নয়।
Tag :

Update Time : ০৫:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩