ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রন ক্লেইন হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন। এজন্য তিনি এরইমধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকজন মনোনীত করার কাজ শুরু করেছেন। এরই অংশ হিসেবে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ পদে রন ক্লেইনকে মনোনীত করেছেন।

জো বাইডেন বুধবার সন্ধ্যায় তার নাম ঘোষণা করেন। বাইডেন প্রশাসনের হয়ে হোয়াইট হাউসে যে সমস্ত শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কাজ করবেন তাদের নেতৃত্ব দেবেন রন ক্লেইন। তিনি পেশায় একজন আইনজীবী এবং ক্যাপিটাল হিল সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। এর আগে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এ কারণে হোয়াইট হাউজের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নেতা হিসেবে জো বাইডেনের পছন্দের তালিকার শীর্ষ পর্যায়ে ছিলেন রন।

তিনি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইটার পোস্টের চরম সমালোচক ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় রন ক্লেইন একটি ভিডিও করে ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কঠোর সমালোচনামূলক বক্তব্য প্রচার করেছিলেন।

রনস ক্লেইনের মনোনয়ন প্রসঙ্গে জো বাইডেন বলেন, তার গভীর এবং বিস্তৃত অভিজ্ঞতা এং সব শ্রেণির লোকজনের সঙ্গে কাজ করার ক্ষমতা রয়েছে যা হোয়াইট হাউজের একজন চিফ অফ স্টাফ হিসেবে থাকা দরকার। রন ক্লেইনের মতো একজন ব্যক্তি আমার প্রয়োজন যাতে আমরা একসঙ্গে চলমান সঙ্কটের মধ্যে লড়াই এবং দেশকে আবার ঐক্যবদ্ধ করতে পারি।

সূত্র : পার্সটুডে

ছবি : সংগ্রহীত

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রন ক্লেইন হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ

Update Time : ০৭:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০