ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি

দেশ জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি আজ

বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৩০ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করবে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার দেশব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করা হবে। রাজধানীর প্রতিটি থানাসহ সব মহানগর, জেলা ও উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ করে থাকতে পারেন না। আমাদের দায়িত্ব আমরা পালন করব। নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করব।

ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে। প্রতিনিয়ত আদালত অবমানা করছে। প্রকাশ্যে বলে-আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে? তাদের কথা শুনলে মনে হয়, তারা আইন মানে না। আইন নিয়ে কটাক্ষ করে।

Tag :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস

দেশ জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি আজ

Update Time : ০২:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩