ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চলন্ত গাড়িতে গাছ ভেঙে পড়ে ৪ জন আহত

রাজধানীর ব্যস্ত এলাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুটি চলন্ত গাড়ি এবং একটি যাত্রীবাহী রিকশার ওপর কৃঞ্চচূড়া গাছ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন।
এই ঘটনায় গাছের নিচে পড়া একটি গাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের বলে জানা গেছে। সেই গাড়ির চালক এবং পাশে থাকা আরেকজন আহত হয়েছেন। এছাড়া রিকশা চালক ও যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আবু সাঈদ নিশান জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও একটি প্রাইভেট কার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের নিচে পড়ে রিকশার ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভেঙে পড়া বৃহদাকার কৃষ্ণচূড়া গাছটি কেন্দ্রীয় শহীদ মিনারের। বৃষ্টিতে গোড়া নরম হওয়ায় গাছটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।
Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চলন্ত গাড়িতে গাছ ভেঙে পড়ে ৪ জন আহত

Update Time : ১২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩