ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকসের সদস্য হতে আরো ২০টির বেশি দেশের আবেদন করেছে

ব্রিকসের সদস্য হতে আরো ২০টির বেশি দেশের আবেদন করেছে। স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

তিনি বলেন, ব্রিকসে নতুন দেশগুলোর যোগদান বৈশ্বিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। খবর আনাদোলুর।

জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের কথা রয়েছে।

পক্ষান্তরে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেন যুদ্ধে মনবতাবিরোধী অপরাধের কারণে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এই সম্মেলনের প্রতিনিধি প্রেরণে পুতিন অনেকটাই বাধ্য হয়েছেন। এতে পুতিনের নেতৃত্বে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে আলোচনা হবে। সম্মেলনটি ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সম্মেলন শুরুর আগে স্থানীয় সময় সোমবার দক্ষিণ আফ্রিকায় উপস্থিত হবেন।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং সম্মেলনে শি জিন পিং উপস্থিত হলে একাধিক চুক্তি স্বাক্ষরের আশা করা যাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ৩০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে উপস্থিত হবেন।

তিনি আরো বলেন, আমরা ব্রিকসের মাধ্যমে নিজ নিজ দেশের অংশীদারত্ব নিশ্চিত এবং বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করবো। বিশ্বের অপরাপর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরকে আমরা এই সম্মেলনে যোগ দিতে স্বাগত জানাই।

প্রসঙ্গত, ক্যারিবীয়, দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।

Tag :

Update Time : ০২:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩