ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৩২৭ Time View
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ট্রেনে কাটা পড়ে প্রত্যেক শিশুর লাশ কয়েক টুকরা হয়ে যায়। তাদের সবার বয়স ১২-১৩ বছরের মধ্যে।
ট্রেনে কাটা পড়ে নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৩ জনই পথশিশু।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ৩ শিশু রেললাইন ধরে মহাখালী থেকে সৈনিক ক্লাবের দিকে যাচ্ছিল। এ সময় সৈনিক ক্লাব ও মহাখালীর মাঝামাঝি স্থানে তারা ট্রেনে কাটা পড়ে।
ওসি ফেরদৌস আলম বিশ্বাস জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু

Update Time : ০৫:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩