ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

আন্তর্জাতিক বাজারে আবারও চিনির দরপতন

আন্তর্জাতিক বাজারে আবারও চিনির দরপতন ঘটেছে। শুক্রবার (২০ অক্টোবর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভোগ্যপণ্যটির দাম আরেক ধাপ কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৬ দশমিক ৯৩ সেন্টে। গত বুধবার যা ছিল ২৭ দশমিক ৪২ সেন্ট।

একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭২৯ ডলার ৭০ সেন্টে। গত বুধবার তা ছিল ৭৪৩ ডলার ৬০ সেন্ট।

ডিলাররা উল্লেখ করেছেন, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিল থেকে বিশ্ববাজারে চিনির চালান পৌঁছাতে বিলম্ব হতে পারে। কারণ, দেশটিতে তীব্র খরায় নদীর পানির স্তর নিচে নেমে গেছে। তাতে খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বমুখী হতে পারে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক বাজারে আবারও চিনির দরপতন

Update Time : ০২:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩