ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে

মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত টহল দেয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে।

স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে প্রাদেশিক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলেছে, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত।

পরে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

অবশ্য মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে অন্তত ১১ পুলিশ কর্মকর্তা ও একজন নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে।

তারা বলছে, আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় রিসোর্টের ঠিক পশ্চিমে অবস্থিত কোয়ুকা দে বেনিটেজ পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা ওই নিরাপত্তা টহল দলকে আক্রমণ করে। এল ইউনিভার্সাল পত্রিকা বলছে, সোমবারের হামলার শিকার কয়েকজনকে গুলি করার আগে হাতকড়া পরানো হয়েছিল।

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

এর আগে ২০২১ সালে মেক্সিকোর কোতপেক হরিনাস পৌরসভার লানো গ্রান্দে এলাকায় টহল দেওয়ার সময় প্রকাশ্য দিবালোকে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলাতেও ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হন।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে

Update Time : ০৬:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩