ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

পঞ্চম দিনে কারাগারে বন্দি আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে পঞ্চম দিনে কারাগারে বন্দি আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এ নিয়ে চলমান যুদ্ধবিরতিতে ১৮০ ফিলিস্তিনি মুক্তি পেল। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা আরও ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে।

এছাড়াও ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে ইসরাইলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন নারী ও ১৫টি শিশু।

ইসরাইলের প্রিজন সার্ভিস (আইপিএস) জনিয়েছে, বন্দিদের পশ্চিম তীরের ওফার কারাগার এবং জেরুজালেম ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেয়া হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) আরও ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে ১০ জন ইসরাইলি আর বাকি দুজন বিদেশি।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে পঞ্চম দফায় মোট ৮১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে রাতে মুক্তি পাওয়া ৩০ জনসহ পাঁচদিনে ১৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ। গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরও দুদিন বাড়ানো হয়।

সূত্র: আল জাজিরা

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

পঞ্চম দিনে কারাগারে বন্দি আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল

Update Time : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩