ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। বুধবার (২৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

জাতিসংঘের ওই নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন- ‘হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় সদস্য ও সমালোচকদের ওপর চলমান নিয়মতান্ত্রিক দমনপীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অসম্ভব করে তুলেছে। ভয়েস অব আমেরিকা ইংলিশ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশ ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মহাসচিবের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না?’

প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, জাতিসংঘ এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। নির্দিষ্ট আদেশ ছাড়া আমরা খুব কমই এটি করে থাকি। তিনি বলেন, আমরা হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার রিপোর্ট দেখেছি। আমরা আবারও সংশ্লিষ্ট সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি- যাতে জনগণ অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয়।

এর আগে গত অক্টোবর মাসে এক ব্রিফিংয়ে ডুজাররিক বলেছিলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা। একই সঙ্গে এমন একটি পরিবেশ দেখতে চাই, যেখানে মানুষ প্রতিশোধের ভয় ছাড়াই যেকোনো পক্ষে কথা বলতে পারবে। তবে সংস্থা থেকে ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করবে না।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

Update Time : ০৭:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩