ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ২০৬ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সই করা এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। চিঠিতে বলা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬২(২) ও ১৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ১২৫, ঝালকাঠি-১ আসনে মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ অবস্থায় শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনের নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর গণমাধ্যমকে বলেন, “গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতির তুলনায় বঙ্গবন্ধুর রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।

এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। এরপর দ্রুত বেইল বন্ড পৌঁছে দেয়া হয় কারাগারে। গত বুধবার (২৯ নভেম্বর) বিকেলে

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ অনেক নেতাই কারাগারে রয়েছেন। তাদের জামিন আবেদন বারবার নাকচ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে শাহজাহান ওমরের জামিন মঞ্জুর হওয়ায় গুঞ্জন ছিল, তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার শর্তেই দ্রুত মুক্তি পেয়েছেন।

ধারণা করা হচ্ছিল, নিজ সংসদীয় আসন থেকে শাহজাহান ওমর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নৌকা প্রতীকের প্রার্থী হলেন এই নির্বাচনে।

শাহজাহান ওমরের সংসদীয় আসন ঝালকাঠি-১। এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৩ সালের ৭ এপ্রিল থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত বিএনপি সরকারের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান

Update Time : ০২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩