ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ফের আগামী বুধ এবং বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ২২২ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আগামী বুধ এবং বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। সোমবার সারাদেশে পালিত হচ্ছে নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি।

নবম ধাপের বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে বিরোধী দলের নেতাকর্মীরা সকালে বেশ কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করে। দুপুরে গুলিস্থান একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়েই অবরোধের প্রথম দিন শেষ হয়। এরপর আজ দ্বিতীয় দিন গুলিস্তান ও গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে দেশের অন্যতম বৃহৎ ২ টি রাজনৈতক দল বিএনপি ও জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন বাংলাদেশসহ জনপ্রিয় দলগুলো নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ হবে না- এমন প্রশ্ন তুলে অংশ নেয়নি।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফের আগামী বুধ এবং বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি

Update Time : ০২:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩