ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ফরিদপুর-৩ : আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ২২৯ Time View

জাতীয় সংসদের ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক, এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) তার প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

শুক্রবার (৮ ডিসেম্বর) এ কে আজাদের পক্ষে তার আইনজীবী মো. গোলাম কিবরিয়া আপিল আবেদন জমা দেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের মনোনয়ন বাছাইয়ের সময় তথ্য উপাত্তসহ লিখিত অভিযোগ করা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা শামীম হকের মনোনয়ন পত্র বাতিল না করে বৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার এ আদেশের বিরুদ্ধে শুক্রবার (৮ ডিসেম্বর) আপিল করা হয়।

আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, শামীম হকের নেদারল্যান্ডসের পূর্ববর্তী পাসপোর্ট নম্বর- BESHC8751, জন্ম তারিখ ২১ অক্টোবর ১৯৬০ লেখা আছে। শামীম হক সম্প্রতি তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করতে ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে একটি দরখাস্ত দাখিল করেন। সে দরখাস্তের ২৫ নং কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে সে টিক মার্ক দিয়েছে। ২৬ নং কলামে অন্য দেশের নাগরিক থাকলে সে দেশের নামের জায়গায় নেদারল্যান্ডস উল্লেখ আছে। ২৭ নং কলামে তার বর্তমান নেদারল্যান্ডসের পাসপোর্ট নম্বর BY60F0J74 উল্লেখ করা আছে।

প্রসঙ্গত, দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়নপত্র বাছাইয়ে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা উল্টো আদেশ দিয়েছেন।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফরিদপুর-৩ : আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

Update Time : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩