ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে থাকা মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ২২১ Time View

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের কোকাকোলা এরিনাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) এবারের আসরের নিলাম। এই নিলামে সঞ্চালক হিসেবে আছেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী অকশনার হিসেবে আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন।

এদিন, ২ কোটি ভিত্তিমূল্যে থাকা প্যাট কামিন্সকে প্রথম ডাক দেয় চেন্নাই। অন্য কোনো দল আগ্রহ প্রকাশ না করায় ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভেড়ায় মহেন্দ্র সিং ধোনির দল।

গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন মোস্তাফিজ।

সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা জ্বলে উঠতে দেখা যায়নি মোস্তাফিজকে। যে কারণে অনেকেরই ধারণা ছিল, এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর তেমন আগ্রহ থাকবে না। তবে শেষ পর্যন্ত ঠিকই দল পেয়ে গেলেন তিনি।

Tag :

নিলামে থাকা মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস

Update Time : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩