আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্ত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাপা সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, আওয়ামী লীগে সদ্য যোগদান করা ব্যারিস্টার শাজাহান ওমর (বীর উত্তম), অভিনেত্রী তারিন জাহান ও অভিনেতা মীর সাব্বির প্রমুখ।
জনসভার সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, নির্বাচনী জনসভায় যোগ দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সড়কপথে বরিশালে পৌঁছেছেন। শুক্রবার বেলা একটার দিকে প্রধানমন্ত্রী বরিশালে পৌঁছে সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে দুপুর তিনটায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সভামঞ্চে আসেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন দলীয় সমর্থকরা। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু উদ্যান ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থক জড়ো হন। দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ।
জনসমাবেশ উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শেখ হাসিনার নির্বাচনী সমাবেশস্থলে নৌকার আদলে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সমাবেশে প্রায় ১০ লাখ লোকের সমাগম হয়েছে বলে দাবি বরিশাল জেলা-মহানগর আওয়ামী লীগের। নির্বাচনী এ জনসভায় বরিশাল বিভাগের ছয় জেলার সংসদীয় সব কটি আসনের দলীয় প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যোগ দেন।
অনলাইন ডেস্ক 






















