ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

শনিবার কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ১৯৬ Time View

নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দলীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় এসে এ নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। জনসভাস্থলসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে পুরো কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। কোটালীপাড়াবাসী তাদের প্রিয় নেত্রীকে সামনে থেকে দেখা ও তার মুখের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এর আগে চলতি বছর আরও তিনবার কোটালীপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কর্মী সভা, ১ জুলাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা ও ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ার ভাঙ্গারহাট-তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শনিবার কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

Update Time : ০২:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩