ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদসহ ১০ নেতাকে আ.লীগ থেকে অব্যাহতি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ২২৪ Time View

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের (একে) আজাদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শাহ্ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতিন।

চিঠিতে বলা হয়, জননেত্রী শেখ হাসিনা’র হাজারো উন্নয়ন বাংলাদেশসহ সারা পৃথিবীতে আজ বহুল প্রশংসিত। এসব বাস্তবমুখী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি কর্তৃক ঘোষিত ফরিদপুর-৩ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় এবং বিপক্ষ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ সহযোগীতা ও জননেত্রীর স্থানীয় নির্বাচনী জনসভায় (২ জানুয়ারি) আপনাদের অনুপস্থিতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের সামিল। যা দলীয় আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থি। সঙ্গত কারণেই দলীয় গঠনতত্রের ৪৭(১) ধারা অনুযায়ী, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদের দলীয় স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদসহ ১০ নেতাকে আ.লীগ থেকে অব্যাহতি

Update Time : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪