ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

হামাসকে ধ্বংস করে ইহুদিবাদী জিম্মিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়: ইসরায়েল

ইসরায়েলের সিনিয়র সেনা কমান্ডাররা গাজা উপত্যকায় তিন মাসেরও বেশি সময় ধরে ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন এই উপলব্ধিতে পৌঁছেছেন যে, হামাসকে ধ্বংস করে ইহুদিবাদী জিম্মিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত চারজন সিনিয়র কমান্ডারের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারদাতা ইসরাইলি সেনা কমান্ডাররা বলেছেন, তারা গাজায় হামাসের পক্ষ থেকে নজিরবিহীন প্রতিরোধের সম্মুখীন হয়েছেন এবং ১০০ দিনেরও বেশি সময় পর উপত্যকার খুব সামান্য অংশই দখলে নিতে পেরেছেন।

এ অবস্থায় হামাসকে ধ্বংস করতে গেলে জিম্মিদের জীবন বিপন্ন হবে, ফলে কূটনৈতিক উপায় ছাড়া বন্দি করে রাখা ইসরায়েলিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়।

নিউইয়র্ক টাইমসে ইসরাইলের গাজা আগ্রাসনের সময়সীমাগুলোর মুখ থুবড়ে পড়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর দিকে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা আশানরূপ গতিতে অগ্রসর হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী আশা করেছিল, ডিসেম্বরের শেষ নাগাদ তারা গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।

পত্রিকাটি দাবি করেছে, গাজা সিটিতে এ লক্ষ্য খানিকটা অর্জিত হলেও খান ইউনিসে এখনও প্রচণ্ড সংঘর্ষ চলছে এবং রাফাহ শহরে এখনও সেভাবে কোনো অভিযান শুরু করাই যায়নি।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হামাসকে ধ্বংস করে ইহুদিবাদী জিম্মিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়: ইসরায়েল

Update Time : ০৫:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪