ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউই প্রেসিডেন্ট চার্লস মিশেল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ১৮৬ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ব্রাসেলস থেকে এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চার্লস মিশেল।

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি অংশীদার। আমরা বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য সব স্বার্থের বিষয়ে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শীঘ্রই শুরু হবে। এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি শক্ত কাঠামো তৈরি করবে।

ওই বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের কাঠামোর মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারিত্বকে সমুন্নত রাখতে ও এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউই প্রেসিডেন্ট চার্লস মিশেল

Update Time : ০৬:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪