ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

আগামী ৩০ জানুয়ারি ফের কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৩০ জানুয়ারি ফের কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান। যিনি ৭ জানুয়ারি দেশের ১৮ কোটি মানুষের নেতা নির্বাচিত হয়েছেন। আগামী ৩০ জানুয়ারি অবৈধ সংসদের প্রথম অধিবেশনের দিন রাজপথে আবারও কালো পতাকা মিছিল হবে। দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘সমকামী‘ নির্বাচন বলে অভিহিত করেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আজকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিলেন! আর যেদিন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছাড়া করলেন তখন কি হয়েছিলো? তাহলে প্রধান বিচারপতির পদটা কতটা কলঙ্কিত করলেন?
এর আগে, শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। মিছিলে নেতাকর্মীদের হাতে ছিলো কালোপতাকা, ব্যানার ও ফেস্টুন।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল ও আরামবাগ মোড় ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হয়।
Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আগামী ৩০ জানুয়ারি ফের কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি

Update Time : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪