ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ওই এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব এম মাজহারুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি (সোমবার) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় (পত্নীতলা উপজেলা ও ধামরহাট উপজেলা) সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সোমবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় এই আসনে ভোটগ্রহণ স্থগিত করে ইসি। আমিনুল হক নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। ২০০৬ সালে তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে নওগাঁ-২ আসনের নির্বাচনে তিনজন প্রার্থী আছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুল ইসলাম।
Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি

Update Time : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪