ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত?

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। খবর আল-জাজিরার

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ১৯ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৬৬ হাজার ১৩৯ জন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে যায় হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরাইলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরাইলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরাইলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন।

এরপর দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, শহরটিতে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে হামাস। ফলে বর্তমানে অধিকাংশ ফিলিস্তিনি মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। সেখানে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে বসবাস করছেন তারা।

সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে গাজায় হামলা বন্ধের আদেশ দিয়েছে আন্তজার্তিক আদালত। তবে সেই আদেশের থোড়াই কেয়ার করছে নেতানিয়াহু। তার দাবি, ইসরাইল নিজেদের রক্ষা করতে এসব হামলা চালাচ্ছে।

Tag :

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে

Update Time : ১১:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪