ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযান, ৭ হাজার ঘুড়ি জব্দ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৭ Time View
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করে কোম্পানি আইনে মামলা করা হয়েছে। আর ছয় জনের বয়স কম হওয়াতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে গতকাল বুধবার মেট্রোরেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ভবনের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেল লাইনের বৈদ্যুতিক তারে। আর এতে করে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৪ জনের পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোরেলের উভয়পাশের ১ কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো বিনোদন সামগ্রী না ওড়ানোর অনুরোধ জানায়।
Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযান, ৭ হাজার ঘুড়ি জব্দ

Update Time : ০৫:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪