ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এবার রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৮ Time View

এবার রমজানে কোনো পণ্যের সংকট হবে না। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের শুল্ক কমিয়ে দেয়া হয়েছে। এই সপ্তাহে আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সাথে বসে তেলের দাম ঠিক করে দেয়া হবে। সেই সঙ্গে খেজুরের ট্যাক্সও কমিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আহসানুল ইসলাম টিটুর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। আমরা আশা করছি ভারতসহ অন্যান্য পাশ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি তা আমরা কাজ করবো। এছাড়া চালের কোনো সংকট নেই। আমাদের প্রায় ১৭ লাখ টনের উপরে চালের মজুদ রয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো তাদের পণ্যটি সরাসরি তারা সারাদেশে সরবরাহ করতে পারতো। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দুই চারজন আছে। তারা যেনো এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে যে জন্য আমরা ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেনো পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা ব্যবস্থা করব। আমরা যেনো দুই, চার, পাঁচ দশটা কোম্পানি কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে। আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে।

সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

Update Time : ১১:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪