ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ইন্দোনেশিয়ায় সুবিয়ান্তোর বিজয় দাবি, বিব্রত যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮১ Time View

ইন্দোনেশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় আছেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। সম্প্রতি দেশটির নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তো নিজেকে বিজয়ী বলে দাবী করেছেন। এমতাবস্থায় ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট বিষয়ে কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে নির্বাচনে সুবিয়ান্তো জয়লাভ করলেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসন প্রাবোওর ট্র্যাক রেকর্ড নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না এমন প্রশ্নের জবাবে কিরবি জোর দিয়ে বলেন, মানবাধিকার বাইডেনের পররাষ্ট্রনীতির ‘মূল ভিত্তি’।

আগামী মাসে ইন্দোনেশিয়ার সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। তবে প্রাবোও দাবি করেন, তিনি জয়লাভ করেছেন। রাজধানী জাকার্তায় তার হাজার হাজার সমর্থককে বলেছেন, এটি সকল ইন্দোনেশিয়ানের বিজয়।

এদিকে প্রাবো বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর ব্যাপক জনপ্রিয় নীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জোকো ‘অর্থনীতিই প্রথম’ এজেন্ডা নিয়ে শাসন পরিচালনা করেন। এর ফলে দ্রুত মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি এসেছে; বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়াকে মধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে এসেছে।

নির্বাচনের আগে নির্বাচনে সুবিয়ান্তো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বলে একাধিক জরিপে বলা হয়েছে। তিনি জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন। পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনী প্রচার-প্রচারণায় সুবিয়ান্তোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন উইদোদো।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হয়েছে এই নির্বাচনে। এই নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়েছেন। বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন এটি।

সরাসরি প্রেসিডেন্ট হতে সুবিয়ান্তোকে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবার ভোট হবে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ইন্দোনেশিয়ায় সুবিয়ান্তোর বিজয় দাবি, বিব্রত যুক্তরাষ্ট্র

Update Time : ১০:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪