ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

প্রত্যেক জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে: রেলপথ মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬৮ Time View
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরও সম্প্রসারণ হবে। রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। মাল পরিবহনেও রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রত্যেকটি জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে।’
আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী রাজবাড়ী স্টেশনে নামেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেয়া হবে। যার লক্ষ্যে- রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরও কিছু আমদানি হবে। রেলের সম্প্রসারণের জন্য আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’
জিল্লুল হাকিম আরও বলেন, ‘রাজবাড়ীতে রেলের কারখানা নির্মাণ করা হবে। কারখানাটি ১০৫ একর জমির উপর নির্মাণ হবে। সেখানে রিপেয়ারিং, মেইনটেইনস এর কাজ হবে। আমাদের চেষ্টা আছে এখানে ট্রেনের বগি তৈরির ব্যবস্থা করা।’
পরে সার্কিট হাউজে জেলা পুলিশের পক্ষ থেকে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রত্যেক জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে: রেলপথ মন্ত্রী

Update Time : ১২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪