ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

অগ্নিনির্বাপনে সরকারের সব প্রস্তুতি থাকলেও সচেতনতার অভাবে হতাহত বাড়ছে

দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরো সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অগ্নিনির্বাপনে সরকারের সব প্রস্তুতি থাকলেও সচেতনতার অভাবে হতাহত বাড়ছে। বেইলি রোডে ওই বহুতল ভবনে পর্যাপ্ত ফায়ার এক্সিট ও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না।’

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বীমা সম্পর্কে প্রত্যক নাগরিককে সচেতন করতে হবে। বীমা থেকে কী ধরনের সুবিধা পাওয়া যাবে তা সবাইকে জানাতে হবে।’

তিনি বলেন, ‘অনেক সময় বিমা নিয়ে অনেকে নানা ধরনের ব্যবসা করেন। এমন কিছু ঘটনা আমি নিজেও ধরেছি। একটা গার্মেন্টসে বারবার আগুন, ঘনঘন আগুন। তদন্তে দেখা গেল ওই গার্মেন্টসের এক কর্মীকে ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর ৪০ কোটি টাকা দাবি করা হয়। অথচ ৪০ কোটি টাকার মালামাল পুড়েনি। নিজেই আগুন লাগাতো, মোটা অংক দাবি করতো।’

এ সময় বীমা নিয়ে যারা বাণিজ্য করে তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যে কোনো অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

বিমা সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিমা আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকি এড়াতে বিমা সহযোগিতা করে। বিমা করলে কী সুবিধা সেটা মানুষকে জানাতে হবে। সামান্য একটা প্রিমিয়াম দিয়ে একটা বিমা করলে পরে কিন্তু অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়।’

অনুষ্ঠানে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার তুলে নেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

অগ্নিনির্বাপনে সরকারের সব প্রস্তুতি থাকলেও সচেতনতার অভাবে হতাহত বাড়ছে

Update Time : ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪