ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পাকিস্তানের জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন সরদার আয়াজ সাদিক

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা সরদার আয়াজ সাদিক। দ্য ডন জানিয়েছে, শুক্রবার (১ মার্চ) এক ভোটাভুটির মধ্যদিয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন সরদার আয়াজ সাদিক। ২৯১টি ভোটের মধ্যে সাদিক ১৯৯ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট।

এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সংসদে অধিবেশন বসে। অধিবেশনে শুরুতে পিটিআই নেতা ওমর আয়ুব বক্তব্য শুরু করেন। বক্তব্যে নির্বাচনে কারচুপির অভিযোগ করে তিনি পিএমএল-এনকে ‘চোর’ আখ্যা দেন। এ নিয়ে সংসদে আবারও হট্টগোল শুরু হয়। তবে তাকে থামিয়ে দেন বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

এ সময় তিনি গণতান্ত্রিক উপায়ে রাজনীতিতে একটি ঐকমত্য তৈরি ও মতপার্থক্য বজায় রাখার আহ্বান জানান। রাজা পারভেজ আশরাফ বলেন, কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন বা আদালতে যেতে পারেন। এরপর অধিবেশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় সংসদে হট্টগোল শুরু হয়। পরে স্পিকার বলেন, আপনার আপত্তি করার অধিকার আছে। কিন্তু অধিবেশনে বাধা দেবেন না। আমাকে আমার কাজ করতে দিন।

ভোট গণনা শেষে বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ বলেন, মোট ২৯১টি ভোট পড়েছে। এর মধ্যে সাদিক ১৯৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট। জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হওয়ার পর আয়াজ সাদিক তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত মালিক আমির দোগারকে অভিবাদন জানান। এছাড়াও তিনি লতিফ খোসাসহ বিরোধী দলের অন্যান্য আইনপ্রণেতাদের সঙ্গে করমর্দন করেন।

নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসে। অধিবেসনের শুরুতেই শপথ নেন পার্লামেন্টের নতুন সদস্যরা (এমএনএ)। শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ। এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিষদ সচিবালয় সূত্রের বরাত দিয়ে ডন জানায়, রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রী পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) থেকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে ওমর আইয়ুব খানকে প্রার্থী করেছে কারাবন্দি নেতা ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন সরদার আয়াজ সাদিক

Update Time : ১২:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪