ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে ফের এসেছে পবিত্র মাহে রমজান। পবিত্র এ মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। আর বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে মঙ্গলবার (১২ মার্চ) রমজান শুরু হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে উপবাসের সময় একেক দেশে একেক রকম। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ১২ থেকে ১৭ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে। তবে এবারের রমজানে সবচেয়ে বেশি সময় উপবাস থেকে রোজা পালন করতে হবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের। ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে সেখানের বাসিন্দাদের।

এছাড়া আইসল্যান্ডের রোজাদাররাও দীর্ঘ সময় রোজা থাকবেন। ১৭ ঘণ্টা ২৫ মিনিট রোজা রাখতে হবে তাদের। ফিনল্যান্ডের বাসিন্দাদের উপবাস করতে হবে ১৭ ঘণ্টা ৯ মিনিট।

অন্যদিকে, এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবেন। লাতিন আমেরিকার দেশ চিলির মুসলিমদের ১২ ঘণ্টা ৪৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং উরুগুয়েতে ১২ ঘণ্টা ৪৭ মিনিট রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা গড়ে রোজা রাখবে ১২ ঘণ্টা ৪৮ মিনিট। চলতি বছর রমজানে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে

Update Time : ০৫:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪