ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী

সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। একইসঙ্গে ওই জাহাজের ১৭ নাবিককে উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। ধারণা করা হচ্ছে, এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে।

শনিবার (১৬ মার্চ) এক এক্স বার্তায় ভারতীয় নৌবাহিনী ভারতীয় উপকূল থেকে ওই জাহাজটি উদ্ধারের তথ্য জানিয়েছে। এমভি রুয়েন নামের বাল্ক ক্যারিয়ারের এই জাহাজ মাল্টার পতাকাবাহী। গত ডিসেম্বরে এটি ছিনতাই হয়।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত শুক্রবার প্রথম তারা এমভি রুয়েনকে আটক করতে সক্ষম হয়। পরে জলদস্যুদের সবাইকে আত্মসমর্পণ করতে বলা হয়। একপর্যায়ে জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই তাদের কাছে আত্মসমর্পণ করেন। জাহাজটিতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা মাদক রয়েছে কি না তা তল্লাশি করে দেখা হয়েছে।

এই অভিযানে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডোরাও অংশ নেন বলে বাহিনীর পক্ষে একজন মুখপাত্র জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী ধারণা করছে— এমভি আবদুল্লাহকে ছিনতাই করতে এমভি রুয়েনকে ভারত মহাসাগরে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল সোমালিয়ার জলদস্যুরা।

Tag :

Update Time : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪