ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

বিদেশ না যাওয়ার শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ২৪৩ Time View

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস ছয়মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান আইনমন্ত্রী। তিনি বলেন, আগেরমত একই শর্তে তারা সাজা স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ানো হয়েছে।

মন্ত্রী জানান, তবে এক্ষেত্রে শর্ত হলো- খালেদা জিয়ে বিদেশ যেতে পারবেন না অর্থাৎ তাকে দেশে থেকে চিকিৎসা নিতে হবে। মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই।

আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত সংক্রান্ত ফাইল আজকেই আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এবার নিয়ে ছয়মাস করে আটবার তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে তার জীবন রক্ষায় দেশের বাইরে চিকিৎসা ও তার স্থায়ী মুক্তি চেয়ে রোববার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা এ চলতি মাসের ২৪ তারিখে শেষ হতে যাচ্ছে।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় ৫ বছরের কাছাকাছি সময় ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

বিদেশ না যাওয়ার শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে

Update Time : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪