ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১৯৭ Time View
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মিয়ানমারের জলসীমানায় জাহাজটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ বিওপির ওপারে তিন কিলোমিটার পূর্বে নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে একটি বড় যুদ্ধজাহাজ দেখা যায়। এ ধরনের জাহাজ নাফ নদে সচরাচর দেখা যায় না।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদে সে দেশের জলসীমানায় একটি বড় জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কিসের জাহাজ জানা যায়নি।
সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে নাফ নদে মিয়ানমার সীমান্তে একটি নেভির জাহাজ দেখা গেছে। তবে, এখন সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে।
এদিকে, সর্বশেষ গত ১৮ মার্চ কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর গত কয়েকদিন ধরে তেমন কোনও শব্দ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ

Update Time : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪