ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

ফরিদপুরের অন্তর হত্যায় তিনজনের ফাঁসির আদেশ ও তিন জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ২০৬ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দার আলোচিত আলাউদ্দিন অন্তর (১৪) হত্যায় তিনজনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- আশরাফ শেখ, আজিজুল শেখ ও সুজন মাতুব্বর।

রায় ঘোষণার সময় আজিজুল শেখ ছাড়া বাকি পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদী (পাগলপাড়া) এলাকার ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তরকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। পরে এ ঘটনা জানাজানি হলে সারাদেশে আলোচিত হয়।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

ফরিদপুরের অন্তর হত্যায় তিনজনের ফাঁসির আদেশ ও তিন জনের যাবজ্জীবন

Update Time : ০৫:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪