ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে নারী উদ্যোক্তা শান্তা ইসলামের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরের অনাথের মোড় সংলগ্ন সাজের মায়া ভবনে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে আত্মহত্যা হতে পারে। তবে আত্মহত্যার আগে প্রাক্তন স্বামীর সাথে মোবাইলে কথা বলার বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মচারী ও স্বজনরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তা ইসলাম জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কানু মোল্যার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় “ইয়াং লাইফ বিউটিপার্লার ও লেজার সেন্টার” নামে তাঁর প্রতিষ্ঠান রয়েছে ২০ জনের অধিক কর্মচারী। এই প্রতিষ্ঠানের শাখা হিসেবে খুলনা, যশোর ও ঢাকায় মোট পাঁচটি পার্লার থাকার বিষয়টি জানা গেছে। বিগত কয়েকমাস আগে তাঁর প্রতিষ্ঠানে কর্মরত এক নারীর অভিযোগে আলোচনায় এসেছিল শান্তা ইসলাম।

শান্তার ভাই রাজিব মোল্যা জানান, ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম রুমন নামে এক ব্যক্তির সাথে শান্তার বিয়ে হলেও ২০২০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাঁদের সারা ইসলাম নামে ১৩ বছরের কন্যা সন্তান থাকার বিষয়টি জানিয়ে তিনি বলেন, আজ ভোরে আমার ভাগ্নি ফোন করে জানায়, মা আর নেই। পরে এসে দেখি ফ্যানের সাথে ঝুলে আছে। আমার বোনের আর্থিক কোনো সমস্যাও ছিলনা। গতকাল রাতেও মা’কে হাসপাতালে দেখতে গিয়েছিল। রাত ১১টা পর্যন্ত আমরা তিনভাই ও বোন শান্তা সেখানে ছিলাম।

পার্লারের কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, সপ্তাহে দুইদিন প্রতিটি শাখায় অবস্থান করেন শান্তা। দুইদিন আগে ফরিদপুরের শাখায় আসেন এবং প্রতিষ্ঠানের শয়নকক্ষে রাত্রিযাপন করেন তিনি। ঘটনার দিন রাতে তাঁর পাশের একটি কক্ষে ছিলেন লাভলী আক্তার (১৮) নামে এক নারী কর্মচারী। লাভলী আক্তার জানায়, রাত প্রায় তিনটা পর্যন্ত প্রাক্তন স্বামী রুমনের সাথে ভিডিও কলে কথা বলছিলেন ম্যাম। এক পর্যায়ে চিৎকার করে কথা বলতে থাকেন ম্যাম। আমি দৌড়ে গেলে আমাকে বের করে দিয়ে ভেতর থেকে রুম আটকিয়ে দেন। এরপর সকালে দেখি ফ্যানের সাথে ঝুলে আছে।

এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার

Update Time : ০৫:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫