ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

পাকিস্তানে আগামীকাল মঙ্গলবার দেখা যাবে ঈদের চাঁদ

পাকিস্তানে আগামীকাল মঙ্গলবার দেখা যাবে ঈদের চাঁদ। সেই হিসেবে দেশটিতে আগামী বুধবার ঈদ হবে। পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানে চাঁদ দেখা যাবে উল্লেখ করে রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।

রুয়েত-ই-হেলালের সদর দপ্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। খালিদ ইজাজ বলেন, ‘আকাশ মেঘ না থাকলে, তহালে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে। ’

এদিকে রুয়েত-ই-হেলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল ইসলামাবাদে কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক শেষে কবে ঈদুল ফিতর হবে- সেই ঘোষণা আসবে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

পাকিস্তানে আগামীকাল মঙ্গলবার দেখা যাবে ঈদের চাঁদ

Update Time : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪