দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে এ বছর ৩০ রমজান পূর্ণ হবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল)। সেই হিসাবে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপনের বিষয়টি জানানো হয়।
অনলাইন ডেস্ক 









