ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান দাবদাহে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাউশি

চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাউশি। শনিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ ঘোষণা করেছে। এর ফলে আগামীকাল রোববারের পরিবর্তে আগামী ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথকভাবে জানানো হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল।

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রবিবার (২১ এপ্রিল) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কয়েকটি জেলায় হিট অ্যালার্টও জারি করা হয়েছে।

রাজধানীতে প্রচণ্ড গরমে সবার প্রাণ ওষ্ঠাগত। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম।

সংগঠনটি বলেছিল, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে।

তাই দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা আগামী সাত দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।

Tag :

Update Time : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪