ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

যুক্তরাষ্ট্রে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত পাঁচজন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে।

শ্যারোলেট–মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস জানান, আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক অপরাধীকে ধরতে বাড়িটিতে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। বাড়িটিতে প্রবেশের পরই এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিতে নিজেদের হেফাজতে নেন।

জনি জেনিংস আরও বলেন, ‘শ্যারোলেট শহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আজ অত্যন্ত দুঃখজনক একটি দিন। আজ আমরা কিছু বীরকে হারালাম যারা আমাদের সবাইকে নিরাপদে রাখতে কাজ করছিল।’

বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠনা করা হয়।

এছাড়া গুলিতে শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের চার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত, গুলিবিদ্ধ ৫

Update Time : ০৪:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪