ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী,নতুন পে-স্কেলেসর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বেতন কাঠামো ও ভাতা নির্ধারণসংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করা হয়।
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে গঠিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন পে-স্কেলে প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে, ২০তম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা।
বর্তমানে চালু থাকা অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা। আর ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা।নতুন কাঠামোয় বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হচ্ছে। তবে সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্ধিত বেতন-ভাতা ধাপে ধাপে পরিশোধ করা হতে পারে।
এ ক্ষেত্রে কার্যকর হওয়ার তারিখ থেকে প্রাপ্য বকেয়া অর্থও পর্যায়ক্রমে দেয়ার পরিকল্পনা থাকতে পারে।
মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন পে-স্কেলের সরকারি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। প্রজ্ঞাপনে ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত বেতন, বিভিন্ন ভাতা এবং বাস্তবায়নের বিস্তারিত পদ্ধতি স্পষ্ট করা হবে।
অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।
২০১৫ সালে সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর এক দশকের বেশি সময় পেরিয়েছে। নতুন নবম পে-স্কেল অনুমোদনের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের পথ খুলল।
তবে নতুন বেতন কবে থেকে হাতে পাওয়া যাবে এবং বর্ধিত অর্থ কোন প্রক্রিয়ায় পরিশোধ করা হবে, তার বিস্তারিত চিত্র মিলবে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর।
Tag :
জনপ্রিয়

মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ

Update Time : ০১:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬