বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনভাইরাস এখনও নিয়ন্ত্রণের বাইরে। বরং দেনান্দেন বেড়ে চলেছে এ ভাইরাসে শনাক্ত ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত প্রতিদিন ১০ হাজারের মতো মানুষ মারা যাচ্ছে। আর এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে ৫ লাখেরও বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় আরও ৯ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৮৪৫ জন।
করোনার বিশ্বপরিস্থিতি সম্পর্কে তথ্য সংরক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৯২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৮ জন।
করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৮২ লাখ ৪ হাজার ৮৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৯৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৩০২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২৫০ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।
আন্তজার্তিক ডেস্ক 






















