ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৫৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১৮৬ Time View

দেশের ১৫৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২১ মে)। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ধাপে ১৩ হাজার ১৬টি কেন্দ্রে ভোট দেবেন তিন কোটি ৫২ লাখের বেশি ভোটার। নির্বাচন উপলক্ষে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে সেসব স্থানে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আজ বন্ধ থাকবে। এ ছাড়া সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।

নির্বাচন নিয়ে ইসি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়।

ইতিমধ্যে সব কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এ ধাপে ২৪ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ১৩২ উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। আগের রাতে কারচুপি ঠেকাতে সকালে ১২ হাজার ৩৩১ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। কেবল দুর্গম এলাকায় ৬৮৫ কেন্দ্রে ব্যালট গেছে সোমবার।

এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। সমতলে সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে ১৯ জনের ফোর্স।

দুর্গম ও পার্বত্য এলাকায় এই সংখ্যা আরো বেশি। নির্বাচনী আচরণবিধি দেখাশোনার জন্য প্রতি ইউনিয়নে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। রবিবার থেকে দেশের ১৫৬ উপজেলায় প্রতিটিতে একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে ও পরে মোট পাঁচ দিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

এর আগে ১৯ মে আদালতের নির্দেশে মৌলভীবাজার উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠেয় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন-পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

Tag :
জনপ্রিয়

দেশের ১৫৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ

Update Time : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪