ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

‘নাইট ক্লাব’ চালু করল সৌদি আরব

নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা এবং সিনেমা হল চালুর অনুমতি আগেই দিয়েছে সৌদি আরব। এবার রক্ষণশীলতার খোলস ছেড়ে যেন আরও বেরিয়ে এলো। ‘নাইট ক্লাব’ চালু করল দেশটি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘বিস্ট হাউস’নামে ওই নাইট ক্লাবে রয়েছে বিলাসবহুল সুযোগ সুবিধা। আকর্ষণীয় করে তুলতে রাখা হয়েছে একাধিক স্টুডিও, ডাইনিং এরিয়া। আছে ডিজে পার্টিরও ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, এটি ক্রমেই শিল্প ও সংগীতের কেন্দ্র হয়ে উঠবে।

তবে বিস্ট হাউসের সদস্য হতে মানতে হবে বেশকিছু নিয়ম কানুন। সেইসঙ্গে গুনতে হবে মোটা অংকের অর্থ।

যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। তবে মদ সেখানে একেবারে নিষিদ্ধ। অবশ্য এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান পারবেন। দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ।

প্রসঙ্গত, অনেক দিন ধরে পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছে সৌদি। আমন্ত্রণ জানাচ্ছে বিদেশিদের। তবে এতদিন দেশটির কোথাও বিদেশিরাও পার্টি করতে পারতেন না। এবার সে অভাব পূরণ হলো। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে মরুর দেশটি চালু করল নাইট ক্লাব।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

‘নাইট ক্লাব’ চালু করল সৌদি আরব

Update Time : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪