ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ১৬৬ Time View

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরকজয়ন্তী) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দিনটি উপলক্ষে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ। দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জুবিলি৷ শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে৷ ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ হবে দুপুর আড়াই টায়৷ এদিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে৷ সোমবার ২৪ জুন সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে৷ এছাড়াও আয়োজন আছে রোজ গার্ডেনেও৷ আবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷ গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল৷ সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণ মানুষের অধিকার। দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা

Update Time : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪