সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের ট্যানেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আনিসুল হক এ কথা জানান।
তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা চাইলে আজকেই আলোচনায় বসতে রাজী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে। আমাদের আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ ও খোলা থাকবে।”
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আলোচনার দরজা সবসময় খোলা ছিল। এটা নতুন কিছু নয়। আমরা সবসময় বলে আসছি, আমরা কোটার সমাধান চাই। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। কিন্তু আমাদের দাবির বিষয়ে সরকারের কোনো ধরনের আন্তরিকতা দেখতে পাচ্ছি না।
অনলাইন ডেস্ক 















