ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

বিএনপিসহ সরকারবিরোধী দলের অন্তত ২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ফখরুলের

কয়েক দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলের অন্তত ২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ফখরুল বলেন, আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছেন। শতশত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর। আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি না। আমার জানা মতে এখন পর্যন্ত ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

বিএনপি নাশকতার সঙ্গে যুক্ত রয়েছে সরকারের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায় টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরও আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।

তিনি বলেন, নিজের সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যের ঘাড়ে চাপাতে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের এটি একটি নোংরা অপকৌশল ও ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। মিথ্যাচার, অপরের ওপর দোষারোপ ও জনগণের সঙ্গে প্রতারণাই হলো আওয়ামী চরিত্রের ভূষণ। অবৈধ আওয়ামী লীগ সরকার সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার মাধ্যমে তা মেরামতের নামে দুর্নীতির রাস্তা প্রশস্ত করছে বলে জনগণ মনে করে। সরকার এখন নিজেদের দ্বারা সংঘটিত সন্ত্রাস ধামাচাপা দিতে বিদেশীদের কাছে মায়াকান্না শুরু করেছে।

সরকারের দমন-পীড়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিষ্কার হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএনপিসহ সরকারবিরোধী দলের অন্তত ২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ফখরুলের

Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪