ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস

শেখ হাসিনা-কাদেরসহ ৩৮২ জনের বিরুদ্ধে রিকশাচালকের স্ত্রীর মামলা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কমর উদ্দিন বাংগী (৪০) নামে এক রিকশাচালক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম উল্লেখ করে ৩৮২ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

নিহতের স্ত্রী তহমিনা বেগম মঙ্গলবার দুপুরে সদর থানায় এ মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু। আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত রিকশাচালক কমর উদ্দিন বাংগী বগুড়া সদরের আকাশতারা গ্রামের বাসিন্দা। গত ৪ আগস্ট বিকাল ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। রিকশাচালক কমর উদ্দিন বাংগী শহরের নবাববাড়ি সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নেন। এ সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশে অন্য আসামিরা তাকে হত্যা করে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক কমর উদ্দিন বাংগীকে হত্যার ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম উল্লেখ করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। এজাহারে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এদিকে গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় সেলিম হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা সেকেন্দার আলী গত ১৫ আগস্ট রাতে সদর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নাম উল্লেখ করে ৪৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা। এ মামলায় পুলিশ আবদুল লতিফ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাবি করেন, শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে রিকশাচালক কমর উদ্দিন বাংগী পুলিশের হামলায় নিহত হয়েছেন। এছাড়া শহরের সাতমাথায় ডাকবাংলোর সামনে আন্দোলনকারীরা পুলিশ ভেবে শিক্ষক সেলিম হোসেনকে পিটিয়ে হত্যা করে। আর এর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের ওপর চাপানো হচ্ছে। তবে সুষ্ঠু তদন্ত হলে ঘাতকরা শনাক্ত হবে।

Tag :
জনপ্রিয়

বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন

শেখ হাসিনা-কাদেরসহ ৩৮২ জনের বিরুদ্ধে রিকশাচালকের স্ত্রীর মামলা

Update Time : ০১:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪