ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও বিভিন্ন দেশের পূর্বাভাসের ভিত্তিতে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, চলতি বছরের জিলকদ মাস ৩০ দিনের হতে পারে। সে ক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৭ মে থেকে। ইসলামী বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই হিসাবে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসেও একই সম্ভাবনার কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে দেশটিতে ২৭ মে ঈদ উদযাপিত হতে পারে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদ উদযাপন চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ২৭ অথবা ২৮ মে ঈদ পালনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফর্ম।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

ঈদ সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা, পশুর হাট, নিরাপত্তা এবং যাতায়াত নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Update Time : ০৬:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬